‘স্থগিত’ ইস্যুতে পর্যালোচনায় এইচএসসি পরীক্ষা, সংগ্রহ হচ্ছে কেন্দ্রের তথ্য 

১৩ জুলাই ২০২৬, ০৫:১১ PM
লোগো

লোগো © টিডিসি সম্পাদিত

সারা দেশে টানা বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা এবং জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করার বিষয়টি পর্যালোচনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহের উদ্যোগ নিতে যাচ্ছে আন্তঃশিক্ষা সময়ন্ব বোর্ড।

সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র বলছে, টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় শিক্ষার্থীরা হাঁটু পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছেন। বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে কতগুলো জেলা বা কেন্দ্রের অবস্থা খারাপ সেই তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। এজন্য কেন্দ্রগুলোর তথ্য সংগ্রহ করা হবে।

ওই সূত্র আরও জানায়, পরীক্ষা কেন্দ্রগুলোর আসল চিত্র জানাতে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারির কথা রয়েছে। বোর্ড থেকে তথ্য পাওয়ার পর সভা করে পরীক্ষা স্থগিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলো বর্তমান অবস্থা জানতে একটি নির্দেশনা জারি করা হবে। তথ্য পাওয়ার পর সেগুলো কম্পাইল করে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

পরীক্ষা স্থগিতের দাবি শিক্ষার্থী-অভিভাবকসহ সব মহলের
টানা কয়েকদিনের বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা এবং জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে শিক্ষাবিদ এবং রাজনীতিবিদেরা। তারা বলছেন, পরীক্ষা কয়েকদিন পিছিয়ে গেলে সমস্যা হবে না। তবে এই পরিস্থিতিতে পরীক্ষা দিতে গিয়ে কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে সেটি বড় সমস্যা হয়ে দেখা দেবে।

সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীর অভিভাবক রেহানা খাতুন বলেন, তার ছেলে আইসিটি পরীক্ষা দিয়ে ফেরার পথে বৃষ্টিতে ভিজে জ্বরে আক্রান্ত হয়েছে। সেই অবস্থাতেই আবার পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। শিক্ষা বোর্ডের উচিত ছিল পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

পুরান ঢাকার একটি কলেজের পরীক্ষার্থী মোস্তফা কায়সার সানি লেখেন, শুধু চট্টগ্রাম নয়, দেশের বিভিন্ন জেলাতেই একই ধরনের পরিস্থিতি। তাই সব শিক্ষা বোর্ডের পরীক্ষা অন্তত এক সপ্তাহ পিছিয়ে দেওয়া উচিত। দুর্যোগের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষায় বসানো ঠিক হবে না।

এইচএসসি পরীক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনায় শিক্ষামন্ত্রীকে অনুরোধ সারজিস-হামিমের
এইচএসসি পরীক্ষার্থীদের দাবি পুনর্বিবেচনা করতে শিক্ষামন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারি হামিম। আজ সোমবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক পোস্টে এ দাবি জানান তারা।

সারজিস আলম ফেসবুকে লিখেছেন, ‘টানা বৃষ্টি ও বন্যার আশঙ্কায় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ আজ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। চট্টগ্রামসহ অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অসংখ্য পরিবার। আবহাওয়া অধিদপ্তরও আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেটসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার পূর্বাভাস রয়েছে।’

এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা গভীর উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘অনেক জায়গা থেকে পরীক্ষা স্থগিতের দাবিও উঠেছে। আজকে পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তির ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর কাছে বিনীত আহবান, দেশের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দাবিটি পুনর্বিবেচনা করা হোক। পরীক্ষা পেছালে মন্ত্রণালয়ের বার্ষিক অ্যাকাডেমিক প্লানে নতুন করে কিছু জটিলতা তৈরি হবে এটা যেমন সত্য, ঠিক তেমনি একজন শিক্ষার্থী সারা জীবনে একবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তার ফলাফল পরবর্তী জীবনের প্রত্যেকটি ধাপে ইম্প্যাক্ট রাখবে, এটাও সত্য।’

সারজিস আলম বলেন, ‘কোনো শিক্ষার্থী যেন প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইফ টাইম ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায়, প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের কোনো ধরনের ক্ষতি হলে তার দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারবে না।’

শেখ তানভীর বারি হামিম ফেসবুকে লিখেছেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী, এইচএসসি পরীক্ষার্থীদের দাবিটি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার অনুরোধ করছি। টানা বৃষ্টিপাত এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। চট্টগ্রামসহ অনেক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য মানুষ।’

তিনি বলেন, ‘আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্থান থেকে পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবিও উঠেছে। আজ পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের যে দুর্ভোগের শিকার হতে হয়েছে, তার ভিডিও ও চিত্র নিশ্চয়ই সবার নজরে এসেছে। শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দাবিটি পুনরায় বিবেচনা করা হোক।’

শেখ তানভীর বারি হামিম বলেন, ‘পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অ্যাকাডেমিক পরিকল্পনায় কিছুটা জটিলতা তৈরি হতে পারে—এটি সত্য। তবে এটিও মনে রাখা প্রয়োজন যে, একজন শিক্ষার্থী তার জীবনে একবারই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, আর এই পরীক্ষার ফলাফল তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।’

তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ বা বৈরি আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9