একাদশে শিক্ষার্থী ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয়

০৬ জুলাই ২০২৬, ০৫:৩৯ PM
 শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ জুলাই) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষ ও অনলাইন প্ল্যাটফর্মে একযোগে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ের সরকারি কলেজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উদ্যোগে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে এক সভা আগামী ৭ জুলাই সকাল ১০টায় অনলাইন প্লাটফর্মে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। 

এতে আরও বলা হয়, এ সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সভায় সদস্যদেরকে অংশগ্রহণ করার জন্য নির্দেশ করা হয়েছে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬