এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র বাড়ল, কমল কারিগরিতে

০১ জুলাই ২০২৬, ০৩:১৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:২০ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এ বছর পরীক্ষাকে কেন্দ্র করে সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বেড়েছে, তবে কারিগরি শিক্ষা বোর্ডে কেন্দ্রের সংখ্যা কমেছে। 

বুধবার (১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

সংবাদ সম্মেলনে বোর্ডভিত্তিক কেন্দ্র সংখ্যার তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ২০২৫ সালে পরীক্ষাকেন্দ্র ছিল ১ হাজার ৬০৫টি। চলতি বছর তা বেড়ে হয়েছে ১ হাজার ৬২৬টি। অর্থাৎ সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র বেড়েছে ২১টি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে আলিম পরীক্ষার কেন্দ্র ছিল ৪৫৯টি। ২০২৬ সালে তা বেড়ে হয়েছে ৪৬১টি। ফলে এ বোর্ডে কেন্দ্র বেড়েছে ২টি।

অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা কমেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ছিল ১৬০৫টি। ২০২৬ সালে সর্বমোট পরীক্ষার কেন্দ্রের সংখ্যা ১৬২৬। কেন্দ্র সংখ্যা হ্রাস পেয়েছে ১২৩টি। 

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। মনিটরিং সেলে বসে বাংলাদেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে। 

তিনি আরও বলেন, কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিকট বডি ওর্ন ক্যামেরা থাকবে। ফলে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে। যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সেদিন প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে। নকলের জন্য খ্যাত ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। তবে হাওড়, পার্বত্য অঞ্চল এবং দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কিছু ভেন্যু কেন্দ্র বিদ্যমান আছে।  

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬