নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানকে পড়ান কারা

শিক্ষামন্ত্রীর প্রশ্নে ৪০০ জনে হাত তুললেন মাত্র ২০ শিক্ষক

২৬ জুন ২০২৬, ০৮:৫৭ PM
দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা

দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা © সংগৃহীত

নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানকে পড়ান কারা—শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এক প্রশ্নের জবাবে অনুষ্ঠানে উপস্থিত ৪০০ শতাধিক শিক্ষকের মধ্যে হাত তুলেন মাত্র ২০ জন শিক্ষক।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সভাটির আয়োজন করে।

অনুষ্ঠানে শিক্ষকরা নিজে যে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত, সন্তানদের সেখানে পড়ান না- এমন অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি সামনে এনে তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রশ্ন করেন, ‘কার কার সন্তানকে নিজ প্রতিষ্ঠানে ভর্তি করে পড়ান, হাত তুলুন তো।’ মন্ত্রীর এমন প্রশ্নে ১৫ থেকে ২০ জন শিক্ষক হাত উঁচু করেন। অথচ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন চার শতাধিক শিক্ষক। এতে হতাশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

এ সময় এহছানুল হক মিলন বলেন, ‘দেখুন, আপনারা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যদি নিজের সন্তানকেই ভর্তি করিয়ে পড়ানোর কনফিডেন্স না পান, তাহলে বুঝতে হবে কী পড়ান! কিছুই হয় না, গুরুত্বই দেন না।’

এসময় শিক্ষকদের কেউ কেউ বলার চেষ্টা করেন যে, তার সন্তান ভিন্ন জেলায় বা ঢাকাতে পরিবারের সঙ্গে থাকেন। শিক্ষকদের এমন দাবির পর মন্ত্রী বলেন, ‘তাই বলে ৪০০ শিক্ষকের পরিবারই কি ঢাকায় থাকে!’

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬