এইচএসসি ও সমমান পরীক্ষা

প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়ালেই আটক করবে পুলিশ: শিক্ষামন্ত্রী

২৬ জুন ২০২৬, ০৬:০১ PM , আপডেট: ২৬ জুন ২০২৬, ০৬:০৩ PM
কথা বলছেন শিক্ষামন্ত্রী

কথা বলছেন শিক্ষামন্ত্রী © সংগৃহীত

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পাবলিক এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ শুক্রবার (২৬ জুন) বিকালে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে এ সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসির প্রশ্নফাঁস নিয়ে একটা মিডিয়া নিউজ করলো। তারা তা সরিয়েও নিলো। কিন্তু তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু রাজনীতিবিদ তারা অনলাইনে এসে কীভাবে কীভাবে প্রশ্নফাঁস হয়েছে, তা দেখানোর চেষ্টা করলো। অথচ প্রমাণ হয়েছে এ প্রশ্নপত্র ফাঁস হয়নি।

তিনি বলেন, গতবার আমরা ছাড় দিয়েছি। এবার কিন্তু ছাড় দেবো না। যে বা যারাই প্রশ্নফাঁস নিয়ে বিরূপ মন্তব্য করবেন, তাকেই পুলিশ আটকাবে। কারণ তাকে তো আগে পুলিশ কাস্টডিতে নিতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। তার কাছ থেকে তথ্য নেওয়া হবে, তাকে তথ্য দিতেই হবে।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬