শিক্ষকদের জুন মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?

২৪ জুন ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৬, ০৩:৫৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারা জুন মাসের বেতন-ভাতা পাবেন।

বুধবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন-২৬ মাসের এমপিওর ডাটা আইবাসে এবং মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন হলেই শিক্ষকদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে।'

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত ছাড় করতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬