এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা, যা বললেন শিক্ষামন্ত্রী

০৮ জুন ২০২৬, ০৩:৩৮ PM , আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৪১ PM
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

আগামী বছরের এসএসসি পরীক্ষা ঘোষিত রুটিন অনুযায়ী হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা রোজার আগেই শেষ হোক এটা স্টেক হোল্ডাররাই চেয়েছিলেন। সে অনুযায়ী রুটিন করেছি। এখন পর্যন্ত সেটাই আছে। 

তিনি আরও বলেন, এখন যদি আবার স্টেকহোল্ডাররা বলেন তাহলে আলোচনা করা হবে। এসএসসি পরীক্ষা ঘোষিত রুটিন অনুযায়ী হবে। এখনো পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণিশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় আরও উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।  

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬