চারটি নতুন পাঠ্যবই আসছে : মাহদী আমিন

০৮ জুন ২০২৬, ০৩:৩৫ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:২২ PM
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহদি আমিন

শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন মাহদি আমিন © সংগৃহীত

চতুর্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে নতুন দুটি পাঠ্যবইসহ মোট ৪টি পাঠ্যবই আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণিশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, চতুর্থ শ্রেণিত খেলাধুলা ও সংস্কৃতি বিষয়ক। আর ষষ্ঠ শ্রেণিতে কারগারি ও বৃত্তিমূলক শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস পাঠ্যবই পড়ানো হবে। 

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, পাঠ্যক্রম পরিমার্জন হচ্ছে। ২০২৭ সাল থেকে কিছুটা পরিমার্জন হলেও ২০২৮ সাল থেকে পুরোপুরি পরিবর্তন হচ্ছে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬