অবসরপ্রাপ্ত শিক্ষকদের বড় সুখবর দিল শিক্ষা সচিব

০৮ জুন ২০২৬, ০৩:২০ PM
শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী, প্রাথমিক প্রতিমন্ত্রী, শিক্ষা সচিবসহ অন্যান্যরা

শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী, প্রাথমিক প্রতিমন্ত্রী, শিক্ষা সচিবসহ অন্যান্যরা © সংগৃহীত

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য  শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ১ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। চলতি কিংবা আগামী মাসে এই অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। 

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন ধরে অনেক শিক্ষক তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অর্থসংকটের কারণে বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। এর ফলে চলতি মাস অথবা আগামী মাসে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বিতরণ করা সম্ভব হবে। এটি শিক্ষা প্রশাসনের একটি বড় অর্জন।

তিনি বলেন,  নতুন অর্থবছরের বাজেট ও সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে শিক্ষা খাতের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিক সুবিধা প্রদান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর অবকাঠামো সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে

শিক্ষক নিয়োগের বিষয়ে সচিব বলেন, দীর্ঘদিন পর আবারও নিয়োগ কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন সচিব। তিনি বলেন, সরকারের বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বড় পরিসরে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে নতুন ভবন নির্মাণ, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিভিন্ন শিক্ষা উপকরণ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য প্রায় ৫৭ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ রয়েছে। তবে শুধু বাজেট থাকলেই হবে না, দক্ষতা ও সততার সঙ্গে প্রকল্প বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9