এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন

০৮ জুন ২০২৬, ১১:৩৭ AM , আপডেট: ০৮ জুন ২০২৬, ১১:৪৫ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিয়ে জিও জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে চলতি সপ্তাহের শেষ দিকে তারা মে মাসের বেতন-ভাতা পাবেন বলে জানা গেছে।

সোমবার (৮ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে,  আগামী বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাসের বেতনের টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত বুধবার (৩ জুন) শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায় মাউশি। মোট ৩ লাখ ৯২ হাজার ৭৮৯ জন শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৪ হাজার ৫৪১ জন ও কলেজের ৮৮ হাজার ২৪৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'বেতনের প্রস্তাবে অনুমোদন মিলেছে। চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা বেতনের অর্থ পাবেন।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬