ডিসি সম্মেলন

সরকারি ডোমেইনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির প্রস্তাব

০৭ জুন ২০২৬, ০৬:৪৪ PM
মন্ত্রিপরিষদ বিভাগ

মন্ত্রিপরিষদ বিভাগ © ফাইল ছবি

দেশের বেসরকারি এমপিওভুক্ত এবং নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট সরকারি ডোমেইনে তৈরির প্রস্তাব এসেছে জেলা প্রশাসক সম্মেলনে। এ প্রস্তাব তিন মাসের মধ্যে বাস্তবায়ন যোগ্য বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ডোমেইন ব্যবহার করে ওয়েবসাইট তৈরির সুপারিশ করেছেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নযোগ্য বিষয়গুলো নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।চিঠিতে স্বল্পমেয়াদি সিদ্ধান্ত (১ বছরের মধ্যে বাস্তবায়নযোগ্য) হিসেবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (আইসিটি), সহকারী শিক্ষক (হিন্দুধর্ম) এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার বিজ্ঞান/ গ্রন্থাগারিক) পদে শিক্ষক নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব এসেছে ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। 

এছাড়া বরিশালের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমন বাংলাদেশের সকল দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক ঘোষণা করার দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসক সম্মেলন ২০১৬-এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সম্পর্কিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নপূর্বক বাস্তবায়ন সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে উপসচিব, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা, মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬