মাদ্রাসার নীতিমালায় এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি, যা বলছে মন্ত্রণালয়

০২ জুন ২০২৬, ০৬:২১ PM , আপডেট: ০২ জুন ২০২৬, ০৬:৩১ PM
শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষক

শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ছবি

বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তবে এ নীতিমালায় এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা উল্লেখ করা হয়েছে। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিষয়টি সম্পর্কে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। সংস্থাটি জানিয়েছে, ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন। নীতিমালায় ভাষাগত ভুল হয়েছে। আগামীকাল বিষয়টি সংশোধন করে পুনরায় নীতিমালা জারি করা হতে পারে। এজন্য ইতোমধ্যে বদলি নীতিমালাটি ওয়েবসাইট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হল’ উল্লেখ রয়েছে। বাক্যটি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত
বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হল’ হওয়ার কথা ছিল। বিষয়টি সংশোধন করে আগামীকাল নীতিমালা পুনরায় জারি করা হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয়। বদলি নীতিমালাটি দেখতে এখানে ক্লিক করুন

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9