শিক্ষকদের আগামীতে উৎসব ভাতা বাড়ানো নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২৯ মে ২০২৬, ০২:৫০ PM
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আগামীতে উৎসব ভাতা শতভাগে উন্নীত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন ‘স্টার নিউজ’ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য সরকারি সুবিধা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। শিক্ষকদের শতভাগ বেতন সরকার দিচ্ছে। উৎসব ভাতা বর্তমানে ৫০ শতাংশ রয়েছে। এটি ধাপে ধাপে বৃদ্ধি করা হচ্ছে। চলতি বছর আরও ১০ শতাংশ বাড়ানো হবে এবং ভবিষ্যতে উৎসব ভাতা শতভাগে উন্নীত করা হবে। এছাড়া চিকিৎসা ভাতা ও বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধাও আংশিকভাবে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তো করেই না, যা করে ফুল প্লেজারাইজড

এহছানুল হক মিলন বলেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আগে এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে পরিচালনা কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হতো। সেই ব্যবস্থা বাতিল করা হয়েছে। এখন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ নিবন্ধিত শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়।

তিনি বলেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিবন্ধন সনদ অর্জন করা মানেই চাকরি পাওয়া নয়। সনদ অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি শিক্ষকতা পেশায় প্রবেশের যোগ্যতা অর্জন করেন। এরপর তিনি চাকরি করবেন কি করবেন না, সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিয়োগ প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬