ঈদের আগে মে মাসের বেতন পাওয়া নিয়ে সর্বশেষ যা জানা গেল

২১ মে ২০২৬, ১১:৫২ AM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

আগামী ২৮ সারা দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। ঈদের আগে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা বেতন পাবেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। ইতোমধ্যে মে মাসের বেতন বিল সাবমিটের কার্যক্রম শেষ হয়েছে। এখন এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে প্রস্তাব পাঠানো হলেও শিক্ষক-কর্মচারীরা ঈদের আগে মে মাসের বেতন পাবেন না বলে জানা গেছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন দিতে হলে শিক্ষামন্ত্রীর বিশেষ নির্দেশনা দরকার হবে। এছাড়া এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিও দরকার হবে। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী দেশের বাইরে অবস্থান করছেন। ফলে তিনি দেশে এসে উদ্যোগ নিলেও ঈদের আগে মে মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঈদের আগে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নেই। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগেরটা তারাই ভালো বলতে পারবে।’

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক উপসচিব নাম অপ্রকাশিত রাখার শর্তে বলেন, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ঈদের আগে শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের উদ্যোগ নিলে আমরাও নেব। তবে তারা কোনো উদ্যোগ না নিলে আমরা নেব না। ঈদের আগে মে মাসের বেতন হওয়ার সম্ভাবনা দেখছি না।’

​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়াড় খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬