এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি

১৭ মে ২০২৬, ০৪:৫৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতার সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। এ ধাপে মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন  শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

রবিবার (১৭ মে) বিকেলে এ সংক্রান্ত আদেশ চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার ২০২৬ (আংশিক লট-১) উৎসব ভাতা বাবদ মোট ৪৫৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৭৬৩ টাকা টাকা উল্লিখিত বিভাজন অনুসারে ইএফটি'র মাধ্যমে ছাড়ের জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরী জ্ঞাপন করা হলো। এই টাকা মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীকে দেয়া হবে। এর মধ্যে স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন ও কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

এতে আরও বলা হয়, রাজধানীর পুরানাপল্টনে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার উল্লিখিত বিভাজন অনুযায়ী ইএফটি'র মাধ্যমে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল-আজহার উৎসব ভাতা বাবদ পরিশোধ করবেন। 

বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্প প্রশাস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬