প্রদর্শক পদের ফল প্রকাশ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

১৪ মে ২০২৬, ০৬:০৭ PM
শিক্ষামন্ত্রী ড. মিলন

শিক্ষামন্ত্রী ড. মিলন © ফাইল ছবি

মৌখিক পরীক্ষা গ্রহণের প্রায় দুই বছর হতে চললেও এখনো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রদর্শকসহ ১০ম গ্রেডের ৬১০ পদের ফল প্রকাশিত হয়নি। ফলে ফলাফলের অপেক্ষায় থাকা প্রায় সাড়ে ৬ হাজার চাকরিপ্রার্থী চরম বিপাকে পড়েছেন। 

বিষয়টি নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস কথা বলেছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলনের সঙ্গে। তিনি বলেছেন, ‘ওটা (প্রদর্শকের ফল) আমরা দেখিনি। বিষয়টি নিয়ে পড়ে কথা বলবো।’

জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে বিভিন্ন পদের ৪ হাজার ৩২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল মাউশি। এর মধ্যে ‌‌৫১৪টি প্রদর্শকসহ ১০ম গ্রেডের পদ ছিল সর্বমোট ৬১০টি। এই পদগুলোর বিপরীতে মোট ৬ হাজার ৪৪৩ জন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

২০২৪ সালের ৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। অর্থাৎ মৌখিক পরীক্ষা শেষ হওয়ায় ২৩ মাস অতিবাহিত হলেও এখনো এ নিয়োগের ফলাফল প্রকাশিত হয়নি।

ময়মনসিংহে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  • ১১ নভেম্বর ২০২৬
নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950