এগিয়ে আসছে এসএসসি-এইচএসসি

১৩ মে ২০২৬, ০৪:৫৮ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

সেশনজট কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাডেমিক ক্যালেন্ডার পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে আজ বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এসএসসি আগামী বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিল বা জুনে নেওয়ার পক্ষে মত দিয়েছেন অংশীজনরা। 

এর আগে, ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে আজকের সভায় অংশীজনরা জানিয়েছেন, হুট করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হবে। তারা প্রস্তাব করেন, এক বছরেই চার মাস না কমিয়ে বরং প্রতি বছর পর্যায়ক্রমে এক মাস করে সময় এগিয়ে আনলে শিক্ষার্থীরা পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন।

সভায় ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রী বলেন, ‘আমাদের পরীক্ষাটা (এসএসসি) মার্চে হলে ভালো হয়। আমরা যদি জানুয়ারি মাসে জানতে পারতাম আমাদের এসএসসি পরীক্ষা ডিসেম্বর মাসে হবে, তাহলে আমরা সেভাবে প্রিপারেশন নিতাম, আমরা সময় নিতে পারতাম। আমরা ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ারড নই। 

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ৮ই ফেব্রুয়ারি রোজা শুরু। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে, পরীক্ষা শুরু করি আমরা রোজার আগে শেষ করতে পারব।

এইচএসসির বিষয়ে রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, আমরা যদি এসএসসি পরীক্ষা আগে শুরু করি, তাহলে এইচএসসির সিলেবাস আমরা কমপ্লিট করতে পারব। তবে পরীক্ষা মার্চ এপ্রিলে নিলে ভালো হয়। এ ছাড়া ফরম ফিলাপের পরে একটা ভালো সময় থাকে প্রিপারেশন নেওয়ার জন্য। 

বৈঠকের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের মিটিংয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার কবে বা কোন সময়ে নেওয়া হতে পারে সে বিষয়ে স্টেক হোল্ডারদের বক্তব্য নেওয়া হয়েছে। 

আরেক কর্মকর্তা বলেন, সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ নিয়ে অংশীজনরা তাদের মতামত জানিয়েছেন। সিদ্ধান্ত পরে জানানো হবে। তবে দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্তন আসতে পারে। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এসএসসি ফেব্রুয়ারিতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও, করোনা পরিস্থিতির পর থেকে এই সূচি ধরে রাখা সম্ভব হয়নি। দুই পরীক্ষার সময়ই পিছিয়ে গেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে  গত মাসের ২১ তারিখ থেকে, আর এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। 

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর, লরির সঙ্গে সংঘ…
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে বিনামূল্যে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
  • ২৯ আগস্ট ২০২৬
ববিতে সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি নিয়ন, সাধারণ সম্পাদক জাক…
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রেকআপ করে দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক
  • ২৯ আগস্ট ২০২৬
মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ, ‘সার্বক্ষণিক নজর র…
  • ২৯ আগস্ট ২০২৬
রাতের আঁধারে স্কুলের কম্পিউটার ল্যাবে চোরের হানা, ৯ সিপিইউস…
  • ২৯ আগস্ট ২০২৬