পরবর্তী এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, মন্ত্রণালয়ে মত

১৩ মে ২০২৬, ০৪:০৩ PM , আপডেট: ১৩ মে ২০২৬, ০৫:০২ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

পরবর্তী (২০২৭ সালের) এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নেওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে আজ বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই পাবলিক পরীক্ষা ডিসেম্বরে না নেওয়ার পক্ষে মত দিয়েছেন অংশীজনরা। 

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জেলার অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। অধিকাংশ অভিভাবক ও শিক্ষক মনে করেন, হুট করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হবে। তারা প্রস্তাব করেন, এক বছরেই চার মাস না কমিয়ে বরং প্রতি বছর পর্যায়ক্রমে এক মাস করে সময় এগিয়ে আনলে শিক্ষার্থীরা পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন।

বৈঠকে অংশ নেওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ওই বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা জুনে নেওয়ার পক্ষে মত পেয়েছেন।

ঊর্ধ্বতন আরেকজন কর্মকর্তা বলেন, এসএসসি পরীক্ষা জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষেও মতামত এসেছে।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সবার সাথে আলোচনা করছি আমরা এসএসসি কবে নিতে পারি, এইচএসসি কবে নিতে পারি? কীভাবে অ্যাডজাস্ট করতে পারি, সিনক্রোনাইজ করতে পারি। আমরা কতদিনের মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করব, ২০২৭ এ করবো নাকি ২০২৮ এ গিয়ে অ্যাডজাস্ট হবে। কোর কথা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের ডিশিসনের কারণে শিক্ষার্থীরা সাফার করতে পারবে না। এটা আমার মোদ্দা কথা। 

বৈঠকের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব সাবিনা ইয়াসমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকের মিটিংয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার কবে বা কোন সময়ে নেওয়া হতে পারে সে বিষয়ে স্টেক হোল্ডারদের বক্তব্য নেওয়া হয়েছে। 

আরেক কর্মকর্তা বলেন, সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ নিয়ে অংশীজনরা তাদের মতামত জানিয়েছেন। সিদ্ধান্ত পরে জানানো হবে। তবে দু-এক দিনের মধ্যেই সিদ্ধান্তন আসতে পারে। 

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে ২০ হাজার ডলার পর্যন্ত জামানত, বাংলা…
  • ০১ আগস্ট ২০২৬
যশোরে সবজি উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে মালচিং প্রযুক্তি
  • ০১ আগস্ট ২০২৬
দুই মেট্রোরেল স্টেশনে বোমাতঙ্ক, যা বলছে ডিএমপি
  • ০১ আগস্ট ২০২৬
দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, বস্তা তল্লাশি করে যা মিলল
  • ০১ আগস্ট ২০২৬
আবাসিক হলের ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন
  • ০১ আগস্ট ২০২৬
যশোরের ঝিকরগাছায় স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ
  • ০১ আগস্ট ২০২৬