শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৩৩ জাল সনদধারীর তালিকা দেখুন এখানে

৩০ এপ্রিল ২০২৬, ১২:১৫ PM
জাল সনদ

জাল সনদ © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ৭৩৩ জন জাল সনদধারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। এ তালিকা অনুযায়ী অভিযুক্তদের বেতন-ভাতা ফেরত নেওয়ার সুপারিশ করা হবে বলে জানা গেছে।

গত ১২ এপ্রিল পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) স্কুল-কলেজে কর্মরত ৪৭১ জন জাল সনদধারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠায়। পরবর্তীতে দ্বিতীয় ধাপে কারিগরি ও মাদ্রাসায় কর্মরত ২৬২ জাল সনদধারীর তালিকা পাঠানো হয়।

এনটিআরসিএ জাল সনদ কারিগরি ও মাদ্রাসার তালিকা দেখুন এখানে

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো তালিকায় মোট ৪৭১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৯৪ জন শিক্ষকের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করে চাকরি নিয়েছিলেন। এছাড়া কম্পিউটার সনদ জাল করে চাকরি করছেন ২২৯ জন। আর ৪৮ জন শিক্ষকের বিপিএড, বিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল বলে উল্লেখ করা হয়।

জাল সনদ স্কুল ও কলেজ অন্যান্যের তালিকা দেখুন এখানে

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো তালিকায় মোট ২৬২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ২৫১ জনের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করে চাকরি করছেন বা করছিলেন। এছাড়া বিপিএড, বিএড, গ্রন্থাগার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে ১১ জনের।

জাল সনদ স্কুল ও কলেজ এনটিআরসিএর তালিকা দেখুন এখানে

জানা গেছে, ২০১২ সাল থেকে জাল সনদ শনাক্তকরণ কার্যক্রম শুরু করেছে ডিআইএ। সাম্প্রতিক বছরগুলোতে এ বিষয়ে জোরদার অভিযান চালাচ্ছে শিক্ষা প্রশাসনের পুলিশ খ্যাত সংস্থাটি। এরই ধারাবাহিকতায় স্কুল-কলেজের জাল সনদধারীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

জাল সনদ স্কুল ও কলেজ কম্পিউটারের তালিকা দেখুন এখানে

এর আগে ২০২৩ সালের শুরুতে স্কুল-কলেজের ৬৭৮ জন এবং কারিগরি ও মাদ্রাসার প্রায় ২০০ জন জাল সনদধারীর তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছিল সংস্থাটি। সেসময় মন্ত্রণালয় জাল সনদধারীদের বিরুদ্ধে মামলাসহ একাধিক ব্যবস্থা নিয়েছিল। তবে মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেক শিক্ষক-কর্মচারী উচ্চ আদালতে রিট দায়ের করেছেন বলে জানা গেছে। আদালতে মামলা চলমান থাকায় অনেক জাল সনদধারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি সরকার।

বিপিএড ও অন্যান্য জাল সনদধারীর তালিকা দেখুন এখানে

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: তদন্তে ৩০টির বেশি সুপারিশ, বা…
  • ২১ জুলাই ২০২৬
আন্দোলনের সময় গুপ্তদের অনেক খুঁজেছি, কিন্তু পাইনি: তারেক রহ…
  • ২১ জুলাই ২০২৬
‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করলেই সাধারণ মানুষও চিনে তারা কারা: …
  • ২১ জুলাই ২০২৬
গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১
  • ২০ জুলাই ২০২৬
আন্দোলন শরিক নেতাদের কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর
  • ২০ জুলাই ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্…
  • ২০ জুলাই ২০২৬