স্কুল-কলেজে অনলাইন ক্লাসের প্রস্তাব চূড়ান্ত হবে যেদিন

০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশের মহনগরের স্কুল-কলেজে অনলাইন ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে অংশীজনদের মতামত নিতে সভা ডাকা হয়েছে। আগামী বুধবার (৮ এপ্রিল) অনলাইন ক্লাস নিয়ে অংশীজনদের মতামত নেওয়া হবে।

সোমবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টা থেকে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হবে।

চিঠিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানিসংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণের নিমিত্ত সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। আগামী ৮ এপ্রিল দুপুর দেড়টায়টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়েছে, এ সেমিনারে প্রধান অতিথি হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন। এছাড়া এ সেমিনারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবরা উপস্থিত থাকবেন। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬