স্কুল-কলেজের পাঠদান ও স্বীকৃতির অনুমোদন শিক্ষা বোর্ডের অধীন থাকছে না

০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

নতুন বেসরকারি স্কুল-কলেজে পাঠদান ও স্বীকৃতির অনুমোদনের দায়িত্ব শিক্ষা বোর্ডের অধীনে থাকছে না। আগের মতো এই দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের হাতে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

রবিবার (৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ শিক্ষা বোর্ডগুলোকে বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির অনুমোদন এ বিভাগের জারিকৃত ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি নীতিমালা-২০২২' এবং সংশোধিত নীতিমালা-২০২৩ এর অনুচ্ছেদ ১৭ (খ) অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত হলো। শিক্ষামন্ত্রীর অনুমোদনক্রমে এ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ অক্টোবর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেয়া হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। দীর্ঘ প্রায় চার বছর পর সেই দায়িত্ব আবারও শিক্ষা মন্ত্রণালয়ের হাতে দেওয়া হলো।

অলৌকিকভাবে নেপালে জীবিত উদ্ধার দুই শ্রমিকের পরিচয় শনাক্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর অভিযানে ৯ দিন পর যেভাবে উদ্ধার হলেন টানেলে আটক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬