শূন্য পাস করা প্রতিষ্ঠানের শিক্ষকের বক্তব্য ওসমানি মিলনায়তনে শোনাবো: শিক্ষামন্ত্রী

০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ PM
শিক্ষামন্ত্রী ড. মিলন

শিক্ষামন্ত্রী ড. মিলন © ফাইল ছবি

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ বছর যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপাস করবে তাদের এমপিও বাতিল হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস করলে ওই শিক্ষকের বক্তব্য ওসমানি মিলনায়তনে নিয়ে শোনাবো। 

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে ড. এহছানুল হক মিলন এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শতভাগ কোচিং সেন্টার বন্ধ করতে হবে। কোচিং সেন্টার এবং ব্যাংকের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনও নিবন্ধনের আওতায় আনবে সরকার। সবেমাত্র দায়িত্ব পেলাম, এই দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আর্থিক সংকট থাকলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আইপিএস রাখার নির্দেশনাও দেন। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সময়মত পাঠদানে ক্লাসরুমে উপস্থিত থাকেন কিনা সেটা রেকর্ড রাখতে হবে।

পাবলিক পরীক্ষা আইন সংশোধনের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবার শুধু পাবলিক পরীক্ষা নয় চাকরিসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অন্যান্য অনিয়মের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী ড. মিলন।  

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬