দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে নেয়ার চিন্তা

৩১ মার্চ ২০২৬, ০৬:৩৬ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © সংগৃহীত

চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

এছাড়া সাপ্তাহিক ছুটি তিন দিন নির্ধারণসহ মোট আটটি বিকল্প পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এসব পরিকল্পনার মধ্যে কোনটি বাস্তবায়ন করা হবে, তা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদ বিভাগের সভায় চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন অনলাইন, তিন দিন অফলাইনে ক্লাস হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, অনলাইন ক্লাস হবে জোর-বিজোর হিসেব করে। এক্ষেত্রে জোর দিনে অনলাইন এবং বিজোড় দিনে অফলাইন ক্লাস নেওয়া হতে পারে। তবে ব্যবহারিক ক্লাসগুলো অফলাইনেই নিতে হবে।

যদি কোনো সমস্যা সামনে আসে সংশোধন করা হবে। তবে অফলাইনের ক্লাসও শিক্ষকরা স্কুলে এসে নেবেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জোড়-বিজোড় দিন হবে অনলাইন, অফলাইন ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস অফলাইনে নিতে হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘জ্বালানি সাশ্রয়ে কমপক্ষে আটটি পদক্ষেপ আলোচনায় রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিতে বাড়তি একদিন যোগ করা অথবা কর্মকর্তাদের সপ্তাহে দুদিন ঘরে বসে কাজ করার সুযোগ দেওয়া। এছাড়া অফিসের কাজ দ্রুত শুরু করা অথবা কাজের মোট সময় কমিয়ে আনার প্রস্তাবও রয়েছে। বিদ্যুৎ খরচ কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের অর্ধেক ক্লাশ অনলাইনে নেওয়ার কথা ভাবা হচ্ছে।’

এদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের মহানগরীর স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন ক্লাসের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের সঙ্গে কাজ করতে চায় আন্ত…
  • ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন ২ টি নিয়োগ
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩
  • ১১ নভেম্বর ২০২৬
অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের…
  • ১১ নভেম্বর ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিন’স অ্যাওয়ার্ড পেলেন জীববিজ্ঞান স্কু…
  • ১১ নভেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950