৭ দিনের ছুটিতে সিঙ্গাপুর যাচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬ মার্চ ২০২৬, ০৮:০৭ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাত দিনের ছুটিতে যাচ্ছেন। স্ত্রীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশে কাল ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত বা এর আশেপাশে কোনো তারিখে মোট সাত দিনের জন্য ছুটিতে থাকবেন তিনি।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সরকারি আদেশে এ তথ্য জানা যায়।

মোট পাঁচটি শর্তের ওপর ভিত্তি করে তিনি এ ছুটি পেয়েছেন। শর্তগুলো হলো- এই সফরের সব ব্যয় মন্ত্রী ব্যক্তিগতভাবে বহন করবেন; এ বিষয়ে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা থাকবে না; তিনি অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করবেন না; তার স্ত্রী মিসেস নাজমুন নাহার বেবী তার সঙ্গে সফরসঙ্গী হবেন; এবং তিনি ১৭ মার্চ বা নিকটবর্তী কোনো তারিখে ঢাকা হতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৩ মার্চ বা নিকটবর্তী কোনো তারিখে সফর শেষে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।

রাজধানীতে চাঁদার দাবিতে রেস্টুরেন্টে গুলির অভিযোগ
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950