শিক্ষামন্ত্রীর পিএস হলেন মাউশির পরিচালক অধ্যাপক সোহেল

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল © টিডিসি সম্পাদিত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে (পরিচিতি নম্বর: ০০০০৩১৭৪) শিক্ষামন্ত্রী যতদিন তার পদ অলংকৃত করেন অথবা, যতদিন তাকে নিজের একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করেন, ততদিন পর্যন্ত তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব পদে নিয়োগ প্রদান করা হল। The Ministers, Ministers of State and Deputy Ministers (Remuneration and Privileges) Act, 1973-এর Section 14.(1) মোতাবেক এই নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়।

অফিস আদেশে আরও বলা হয়, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য অধ্যাপক সোহেল বিধি অনুযায়ী দায়িত্বভার ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে এতে বলা হয়।

বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬