শিক্ষা সচিব রেহানা পারভীনকে বদলি

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪ PM
রেহানা পারভীন

রেহানা পারভীন © ফাইল ছবি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে বদলি করা হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

স্বাধীনতার পর এই প্রথম গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রথম নারী সচিবের দায়িত্ব দেন রেহানা পারভীনকে। এর আগে মন্ত্রণালয়ের সাবেক সচিবদের তালিকাতে কোনো নারী কর্মকর্তার ছিল না।

মাইলস্টোন স্কুলে গত ২১ জুলাই বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের আন্দোলনের জেরে আগের সচিব সিদ্দিক জোবায়েরকে সরিয়ে দেয় সরকার। এখন সেই দায়িত্বে দিয়েছিলেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহেনা পারভীন। এর আগে সচিব পদমর্যাদায় তিনি এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬