যে উদ্দেশ্য নিয়ে আমাই প্রতিষ্ঠা হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি: শিক্ষামন্ত্রী 

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) প্রতিষ্ঠা করা হয়েছিল তা এখনো বাস্তবায়ন হয়নি। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয়েছে ২০১০ সালে। এখন ২০২৬; ১৬ বছরে মাত্র ৪টি ভাষা সংযুক্ত হয়েছে। প্রোগ্রেসিং ইজ ভেরি স্লো। জানিনা এত স্লো কেন। তবে বাংলা ভাষা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে এই দিবসটি উদযাপিত হওয়ায় আমাদের গর্ব করা উচিত। বাংলা ভাষা বিশ্বের সপ্তম বৃহৎ ভাষা।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, যে দায়িত্ব নিয়ে আমাই প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দায়িত্ব এই প্রতিষ্ঠানকে পালন করতেই হবে। যত ত্যাগ-তিতীক্ষাই হোক না কেন, এটির প্রোগ্রেস আনতেই হবে। 

এই প্রতিষ্ঠানের যথেষ্ট বাজেট নেই জানিয়ে তিনি আরও বলেন, ইউনেস্কো আমাদের বাজেট দিয়ে উৎসাহিত করবে সেই প্রত্যাশা রাখছি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং বাংলাদেশে ইউনেস্কোর হেড অব এডুকেশন নরিহিদে ফুরুকাওয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।

অনুষ্ঠানে ভাষার ওপর আয়োজিত প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে বিজয়ী ছয় শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ দেওয়া হয়।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9