‘শিক্ষা প্রশাসনে সঠিকভাবে কাজ না করলে দুজনেই আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো’

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ PM
শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে

শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে © টিডিসি ফটো

নতুন সরকারে শিক্ষা প্রশাসনের দুই মন্ত্রণালয় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। অপরদিকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ। দায়িত্ব নেওয়ার পর আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছিল তাদের প্রথম কর্মদিবস। এদিন একসঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরে এসেছেন তারা। পরে একসঙ্গে আসেন সংবাদ সম্মেলনেও।

এ সময় শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রী দুজনই শিক্ষাখাতের আগামীতে নানা পরিকল্পনা ও উদ্যোগের কথা জানান। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রতিটি বিষয় অ্যাড্রেস করব আমরা। আর প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামীতে যদি আমরা সঠিকভাবে কাজ না করি দুজনেই আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো।

এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকগণ ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বেলা দুইটায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রথমেই কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে। কারিকুলাম পর্যালোচনা করা হবে, ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রধান চ্যালেঞ্জ লেখাপড়া শেষে কর্মসংস্থান, তার আলোকে শিক্ষা ব্যবস্থাপনা সাজানো হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা দুইজন কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তবে আজ আমরা সব প্রশ্নের উত্তর দিচ্ছি না। আগামীতে আমরা প্রতিটি বিষয় অ্যাড্রেস করব। আমরা এমন কোন বিষয় নেই যেগুলো নিয়ে কথা বলবো না।

এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আমরা ডিটেইলস আগামীতে আলোচনা করব। কন্টিনিউসলি আপনাদের সাথে বসবো এবং আপনাদের কাঠগড়ায় বারংবার আমরা দাঁড়াবো।

তিনি আরও বলেন, আমরা পেছনের দিকে থাকাবো না, আমরা সামনের দিকে থাকাবো। পেছনে কি ভুলগুলো হয়েছে ভুলে যান। তবে আগামীতে যদি আমরা সঠিকভাবে কাজ না করি পুনরায় আমরা দুজনেই আপনাদের কাঠগড়ায় দাঁড়াবো। যেটা নিয়ে কোনো চিন্তা করবেন না।

সেমিফাইনালে মেসিকে ঠেকাতে কোন কৌশলে এগোচ্ছে ইংল্যান্ড
  • ১৫ জুলাই ২০২৬
ভারী বর্ষণে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধস, বাড়ছে দুর্ঘট…
  • ১৫ জুলাই ২০২৬
আদ-দ্বীন ফাউন্ডেশনে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ, আবেদন ২৫ জুলা…
  • ১৫ জুলাই ২০২৬
যশোরে ভারী বর্ষণে তলিয়ে গেছে আমন বীজতলা, কৃষকদের দুশ্চিন্তা
  • ১৫ জুলাই ২০২৬
চবি স্টেশনে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ, ফুড কার্ট কর্মী গ…
  • ১৫ জুলাই ২০২৬
লোহাগাড়ায় প্রাইভেটকার থেকে দুই এলজি উদ্ধার, যুবদল নেতাসহ …
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence