শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর তারিখ জানাল মন্ত্রণালয়

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৫ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি চালু করতে সফটওয়্যারের ডেমো প্রদর্শন নিয়ে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সভা অনুষ্ঠিত হবে। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১০টায় বিভাগের সভাকক্ষে বদলি সফটওয়্যারের ডেমো প্রদর্শন করা হবে। সফটওয়্যারে কোনো ত্রুটি না পাওয়া গেলে ওইদিনই সফটওয়্যারের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) মো. হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বদলি সফটওয়্যারের ডেমো নিয়ে আগামীকাল সভা হবে। সভা শেষে সফটওয়্যারের বিষয়ে বিস্তারিত বলা যাবে।’ 

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তী সময়ে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ জন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। বদলির জন্য সংশোধিত নীতিমালা জারি হলেও সফটওয়্যার তৈরি না হওয়ায় এ কার্যক্রম শুরু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে বদলি সফটওয়্যারের ডেমো দেখানোর উদ্যোগ নেওয়া হয়। তবে এ সংক্রান্ত সভা স্থগিত করায় ফের বদলি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলো।

প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ সেপ্টেম্বর পর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন, দ্বিতীয় দিনের মতো আন্দোলন চ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গঙ্গা-পদ্মার পানি কমছে, ৫ দিনের মধ্যে কিছু এলাকায় প্লাবনের …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পুতুলের হারানো পদে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভুল রিপোর্টের অভিযোগে জাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
না ফেরার দেশে ঢাবির আরেক অবসরপ্রাপ্ত অধ্যাপক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9