শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনে আকর্ষণীয় বেতনসহ ৪ প্রস্তাবনা

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

মানসম্মত ও সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে আকর্ষণীয় বেতনসহ চার দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটির খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, মানসম্মত সমতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা নিয়ে নতুন সিদ্ধান্ত প্রয়োজন। এই উদ্দেশ্যে চার ধাপবিশিষ্ট দীর্ঘমেয়াদি কর্মোদ্যোগ গ্রহণ করতে হবে।

প্রথমত, উচ্চ মাধ্যমিক-উত্তীর্ণ শিক্ষার্থীদের চার বছরের সম্মান ডিগ্রি কোর্সে আকৃষ্ট করা যাতে শিক্ষাবিজ্ঞান বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রণোদনা দিয়ে মেধাবী শিক্ষার্থীদের এই কোর্সে ভর্তি করতে হবে।

দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ ও টিচার্স ট্রেনিং কলেজ ছাড়াও মানসম্মত সুযোগ সুবিধা, শিক্ষক ও অ্যাকাডেমিক প্রোগ্রাম নিশ্চিতকরণ সাপেক্ষে প্রতি জেলায় একটি বা দুটি করে সারা দেশে অন্তত ১০০টি উচ্চমানের ডিগ্রি কলেজে শিক্ষাবিজ্ঞান প্রোগ্রাম চালু করা যায়।

তৃতীয়ত, আকর্ষণীয় বেতন, ভাতা, মর্যাদা ও পেশাগত উত্তরণের পথসহ একটি জাতীয় শিক্ষাসেবা বাহিনী (National Teaching Service Core) চালু করা যায়। নতুন ডিগ্রি কোর্স থেকে উত্তীর্ণরা শিক্ষা সেবা বাহিনীতে যোগ দিয়ে অন্তত পাঁচ বছর সরকার নির্দিষ্ট বিদ্যালয়ে কর্মরত থাকবে।

চতুর্থত, শিক্ষকদের পদ মর্যাদা, পারিতোষিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। শিক্ষক তার প্রস্তুতি ও পেশাগত মান এবং আচরণ দ্বারা তরুণ শিক্ষার্থীদের কাছে আদর্শ চরিত্র হিসেবে প্রতিভাত হবেন, তাই হবে শিক্ষকতা পেশার লক্ষ্য।  

যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬