সব নয়, ৫ বিষয়ে বোর্ড পরীক্ষা নেওয়ার সুপারিশ

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

মাধ্যমিকে সব বিষয়ে পাবলিক পরীক্ষা না নিয়ে মূল দক্ষতা সংশ্লিষ্ট নির্ধারিত কয়েকটি বিষয়ে নেওয়ার সুপারিশ করেছে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটি। তারা বাংলা, ইংরেজি, গণিত, সমাজপাঠ ও বিজ্ঞান বিষয়ে পাবলিক পরীক্ষা সীমিত রাখতে বলেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পাবলিক পরীক্ষা মূল দক্ষতার বিষয়সমূহে (বাংলা, ইংরেজি, গণিত, সমাজপাঠ ও বিজ্ঞানে) সীমিত থাকবে। এসব বিষয়ে প্রশ্ন দক্ষতাভিত্তিক ও প্রয়োগমুখী হবে। ডিজিটাল প্রযুক্তি ও কম্পিউটার দক্ষতার জন্য পরীক্ষার চেয়ে চর্চা ও অভিজ্ঞতার সুযোগ বেশি প্রয়োজন। বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার উদ্দেশ্য ও ভূমিকা ভিন্ন।  

এতে আরও বলা হয়, বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন প্রধানত হবে পাঠ্যপুস্তক ও পাঠ্য বিষয়ভিত্তিক, অন্যদিকে পাবলিক পরীক্ষা হবে মূলত শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের জন্য। বিদ্যালয় মূল্যায়ন অনুসারে বার্ষিক রিপোর্ট কার্ড দেওয়া যেতে পারে। এতে বিষয়ভিত্তিক জ্ঞান ও সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম বিষয়ে অংশগ্রহণের মূল্যায়ন প্রতিফলিত হবে। পাবলিক পরীক্ষার ফল অনুযায়ী আলাদা বিষয়ভিত্তিক গ্রেডিং দেওয়া যাবে। বিদ্যালয়ভিত্তিক মূল্যায়ন ও পাবলিক পরীক্ষার মূল্যায়নের সংখ্যাগত মিশ্রণ সংগত নয়।   

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬