নবম শ্রেণিতে সায়েন্স-আর্টস-কমার্স না রাখার প্রস্তাব

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ PM
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে দশম শ্রেণি পর্যন্ত অবিভাজিত শিক্ষাক্রম রাখার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটির খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দশম শ্রেণি পর্যন্ত অবিভাজিত শিক্ষাক্রম থাকা উচিত। নবম শ্রেণি থেকে বিদ্যালয়ের শিক্ষাকে বিভিন্ন ধারায় (বিজ্ঞান- মানবিক-ব্যবসায় শিক্ষা) বিভাজিত করার সিদ্ধান্ত সুবিবেচিত হয় নি। এই বিভাজন একাদশ শ্রেণি থেকে হওয়া বাঞ্ছনীয়।

এর আগে, ২০২৩ সালে মাধ্যমিকের ২০২৪ সালের নবম শ্রেণির শিক্ষাক্রমে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ তুলে দিয়ে নবম-দশম শ্রেণিতে শিক্ষার্থীরা একটি বিভাগের আওতায় পড়াশোনা করবে-এমন আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

তবে পরবর্তীতে ২০২৪ সালে ওই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। শিক্ষা মন্ত্রণালয় আবারও বিভাগভিত্তিক শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে জাতীয় শিক্ষাক্রম–২০১২ অনুসারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার পাঠ্যপুস্তক প্রণয়ন ও বিতরণের উদ্যোগ নেয়। 

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬