শিক্ষা উপদেষ্টার সম্পদ বেড়েছে অর্ধ কোটির বেশি, মোট পরিমাণ কত?

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ PM
শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা © ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিবরণী প্রকাশ করেছে। প্রকাশিত সম্পদের বিবরণী অনুযায়ী, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারের সম্পদের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি বেড়েছে।

শিক্ষা উপদেষ্টার সম্পদের বিবরণী থেকে জানা গেছে, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত শিক্ষা উপদেষ্টার মোট পরিসম্পদের পরিমাণ ৭ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার ৪২২ টাকা। উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন ২০২৫ সালের ৫ মার্চ। ২০২৪ সালের ৩০ জুনে অধ্যাপক আবরারের মোট সম্পদের পরিমাণ ছিল ৭ কোটি ২ লাখ ১ হাজার ১৬৮ টাকা। সে হিসেবে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার সম্পদের পরিমাণ বেড়েছে ৫৫ লাখ ৪২ হাজার ২৫৪ টাকা।

২০২৪ সালের ৩০ জুন শিক্ষা উপদেষ্টার মোট সম্পদ ছিল ৪ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ৮৫৮ টাকা। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আর্থিক সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ১১২ টাকা। এই সময়সীমার মধ্যে তার নন ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ অপরিবর্তিত ছিল। শিক্ষা উপদেষ্টার  নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ২ কোটি ১৭ লাখ ৪৫ হাজার ৩১০ টাকা।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ছিল ৯ লাখ ৫০ হাজার ১৮৭ টাকা। ২০২৫ সালের ৩০ জুন এ দায় কমে দাঁড়ায় ২ লাখ ৭৩ হাজার ৩৮৭ টাকা।

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬