বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি, বাদ জনপ্রতিনিধি

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। সুপারিশ অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না কোনো সংসদ সদস্য বা স্থানীয় সরকার প্রতিনিধি। পাশাপাশি কমিটির প্রধান হতে হলে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটির খসড়া প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে

প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির গঠন ও দায়িত্বের পরিধি—উভয় ক্ষেত্রেই সংস্কার প্রয়োজন। কমিটির সভাপতির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে কোনো এলাকায় উপযুক্ত যোগ্যতাসম্পন্ন ব্যক্তি না পাওয়া গেলে ব্যতিক্রম বিবেচনার সুযোগ রাখা যেতে পারে।

এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচিত জনপ্রতিনিধি (সংসদ সদস্য বা স্থানীয় সরকার প্রতিনিধি) কোনো অবস্থাতেই ব্যবস্থাপনা কমিটির সভাপতি হতে পারবেন না। কমিটিতে প্রকৃত অভিভাবকদের এবং স্থানীয় শিক্ষানুরাগীদেরকে প্রাধান্য দিতে হবে।

প্রতিবেদন অনুযায়ী, ব্যবস্থাপনা কমিটির কার্যপরিধিতেও পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে কমিটি বিদ্যালয়ের বাৎসরিক বাজেট, উন্নয়ন পরিকল্পনা এবং ব্যবস্থাপনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদনের দায়িত্ব পালন করবে বলে সুপারিশ করা হয়েছে। 

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9