শিক্ষা আইন পূর্ণাঙ্গ করবে না অন্তর্বর্তী সরকার

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM
অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার © সংগৃহীত

শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার এমন ইঙ্গিত দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, শিক্ষা উন্নয়নের লক্ষ্যে একটি খসড়া আইন প্রকাশ করা হয়েছে, তবে ভবিষ্যতে নির্বাচিত সরকারই এটিকে পূর্ণাঙ্গ রূপ দেবে। দীর্ঘ দেড় বছর শিক্ষা আইন নিয়ে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েক দিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের হঠাৎ তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পদোন্নতি, এমপিওভুক্তি ও বদলি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সে উদ্দেশ্যে ইতোমধ্যে খসড়া প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, আমরা হয়তো সবকিছু বাস্তবায়ন করে যেতে পারব না। তবে ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন, তারা এই উদ্যোগকে আরও বড় পরিসরে এগিয়ে নিয়ে যাবেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার অন্যান্য বিষয়ে নির্বাচিত সরকার যেনো আরো ভালো কাজ করে। এই আহ্বান আমরা জানাতে চাই। অবশ্যই আমাদের মানসম্মত শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের অধিকার সর্ম্পকে আমাদের ভাবতে হবে।
পরবর্তী সরকার শিক্ষা আইনের পূর্ণাঙ্গ রূপ দেবে, শিক্ষা উপদেষ্টাবিশ্বায়নের যুগে আমাদের শিক্ষার্থীদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। আমাদের দেশের মেধা ও শ্রম আমাদের কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, আমাদের স্বীকৃত মূল্যবোধগুলো একেবারে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীরা নৈতিক অবস্থানে যেনো থাকতে পারেন। শুধুমাত্র চাকরির জন্য নয়। তারা যেনো মানসিকভাবে গড়ে উঠতে পারেন। আমাদের প্রচেষ্টা এরকমই রয়েছে।

অনুষ্ঠানে কনসালটেশন কমিটি শিক্ষার ছয়টি খাতে একগুচ্ছ সুপারিশ তুলে ধরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো মাধ্যমিক শিক্ষার সামগ্রিক শাসন ও ব্যবস্থাপনায় স্থায়ী শিক্ষা কমিশন এবং মাধ্যমিক শিক্ষা টাস্কফোর্স গঠনের সুপারিশ।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9