শিক্ষক নিয়োগের খসড়া পরিপত্র জারি নিয়ে দুঃসংবাদ দিল মন্ত্রণালয়

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে খসড়া পরিপত্র তৈরি করে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ পরিপত্র নিয়ে কাজ করবে না মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভাগের অনেক কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য যাবেন। আগামী রবিবার থেকে তাদের দায়িত্ব পালন শুরুর কথা রয়েছে। এজন্য নির্বাচনের পূর্বে এ খসড়া পরিপত্র নিয়ে কোনো কাজ করতে পারবেন না তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘এনটিআরসিএর খসড়া পরিপত্র পেয়েছি। সামনে নির্বাচন, আমাদের অনেকেই দায়িত্ব পালন করবেন। এ অবস্থায় এ খসড়া পরিপত্র নিয়ে কাজ করার সুযোগ নেই। নির্বাচনের দায়িত্ব শেষে অফিস শুরুর পর খসড়া পরিপত্র নিয়ে কাজ শুরু করা হবে।’ 

এর আগে নতুন শিক্ষক নিয়োগ পদ্ধতি কার্যকরের লক্ষ্যে খসড়া পরিপত্র তৈরি করে এনটিআরসিএ। এ পরিপত্র জারির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২৪ সালের ২৫ জানুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বশেষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন, প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ বিধিমালা, ২০২৫ অনুসারে সংশোধন করা হয়েছে।

নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি, পরিপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে চিঠিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে সংশোধিত অনুসরণীয় পদ্ধতিটি পরিপত্র আকারে জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এর সঙ্গে পাঠানো হলো।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950