মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানও যুক্ত হচ্ছে শিক্ষা আইনে

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৩ PM
শিক্ষা আইন, ২০২৬ খসড়া

শিক্ষা আইন, ২০২৬ খসড়া © টিডিসি সম্পাদিত

মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ইতিহাসের অংশ হিসেবে পাঠ্যবইয়ে আগে থেকেই যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। এবার সেই গণঅভ্যুত্থানের চেতনা দেশের শিক্ষা আইনে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকাশিত খসড়া আইনের ৪২ ধারায় এ বিষয়ে উল্লেখ করা হয়েছে।

ধর্মীয়, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনা শীর্ষক ধারায় বলা হয়েছে, ‘শিক্ষার্থীর চরিত্রে মহৎ গুণাবলির সঞ্চার এবং তাহাদিগকে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের চেতনা, সৎসাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ, সামাজিক ও ধর্মীয় চেতনা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করিবার লক্ষ্যে শিক্ষাক্রমের নির্ধারিত পাঠ্যপুস্তকে সংশ্লিষ্ট বিষয়সমূহ অন্তর্ভুক্ত করিতে হইবে।’

যদিও এর আগে ইতিহাসের অংশ হিসেবে নতুন পাঠ্যবইয়ে যুক্ত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। একই সঙ্গে যুক্ত হয়েছে নব্বইয়ের গণঅভ্যুত্থান নিয়েও লেখা। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে মূলত এসব বিষয় নতুন করে যুক্ত করা হয়েছে।

জানা গেছে, প্রায় দেড় বছর পর অন্তর্বর্তী সরকার মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে সম্প্রতি শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। একটি আধুনিক, যুগোপযোগী ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রস্তাবিত ‘শিক্ষা আইন, ২০২৬’ এর খসড়া প্রকাশ করা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করে জানিয়েছে, আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে [email protected] এই ইমেইলে এই আইনের খসড়ার ওপর মতামত পাঠাতে হবে।

প্রস্তাবিত এই আইনকে ১১টি অধ্যায় এবং ৫৫টি ধারায় বিন্যস্ত করা হয়েছে। জনগণের মতামতের পর তা চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রস্তাবিত শিক্ষা আইনে বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার জানিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে আইনি কাঠামোর আওতায় এনে শিক্ষাকে নাগরিকের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই একটি সমন্বিত শিক্ষা আইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটির সভাপতি হতে স্নাতক পাসই লাগবে, দায়িত্বে সর্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় গরুর পেঁপেগাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এবার গোলাম আজমের জুতাপেটার ছবি টাঙালেন ছাত্র ফেডারেশন নেতা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাব সদস্যের বিরুদ্ধে চলাচলেরে রাস্তা বন্ধ করা ও ভয়ভীতি দ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now