বদলির সুযোগ পাবেন না যে শিক্ষকরা

০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালা নিজ জেলায় কর্মরত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন না বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সংশোধিত বদলি নীতিমালায় প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষদের বদলির সুযোগ রাখা হয়নি। এছাড়া সহকারী অধ্যাপক পদে কর্মরত শিক্ষকরাও বদলির সুযোগ পাবেন না।

সূত্রের তথ্য অনুযায়ী, একটি প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দুইজন করে শিক্ষক বদলির সুযোগ পাবেন। বদলির ক্ষেত্রে প্রথমে নারী, দ্বিতীয় দূরত্ব এবং তৃতীয় প্রাধান্য হিসেবে জ্যেষ্ঠতা বিবেচনা করা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্চ মাস থেকে শিক্ষকদের বদলির কার্যক্রম চালু হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা শিগগিরই জারি করা হবে। আমরা ফাইল তুলেছি। আগামী ২০ জানুয়ারির মধ্যে নীতিমালা জারি করা হবে। এরপর সফটওয়্যার তৈরি শেষ হলে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9