সাংবাদিকতায় নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষকদের তথ্য চেয়ে চিঠি

১১ ডিসেম্বর ২০২৫, ১১:১১ AM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ AM
জেলা শিক্ষা অফিস, গাইবান্ধা

জেলা শিক্ষা অফিস, গাইবান্ধা © সংগৃহীত

গাইবান্ধার সাত উপজেলায় সাংবাদিক ও আইন পেশায় নিয়োজিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন জেলা শিক্ষা অফিসার। এ সংক্রান্ত তথ্য আগামী ১৪ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে জেলা শিক্ষা অফিসে পাঠানোর জন্য উপজেলা শিক্ষা অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান স্বাক্ষরিত চিঠি জেলার সব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আওতাধীন এমপিওভুক্ত বিদ্যালয় ও মাদ্রাসার যেসব শিক্ষক-কর্মচারী সাংবাদিকতা বা আইন পেশায় কর্মরত, তাদের সম্পূর্ণ তথ্য জেলা শিক্ষা অফিসে পাঠাতে হবে।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. আতাউর রহমান বলেন, সরকারের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী শিক্ষক-কর্মচারীরা মূল দায়িত্বের পাশাপাশি সাংবাদিকতা, আইন পেশাসহ কোনও ধরনের আর্থিক লাভজনক পেশায় সম্পৃক্ত থাকতে পারবেন না। এমন নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। নির্ধারিত নীতিমালা বাস্তবায়ন এবং পর্যবেক্ষণের অংশ হিসেবে গাইবান্ধার সাত উপজেলায় এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত তালিকা পরবর্তীতে সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

রবিবার (৭ ডিসেম্বর) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

এতে বলা হয়, এমপিওভুক্ত কোনো শিক্ষক-কর্মচারী একই সাথে একাধিক কোনো পদে/ চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। 

আর্থিক লাভজনক পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোন ধরণের বেতন-ভাতা-সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান, সংস্থায়, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা ও আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন-ভাতা-সম্মানীকে বুঝাবে বলে নীতিমালায় বলা হয়।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9