দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দিচ্ছে সরকার, আবেদন যেভাবে

০৯ নভেম্বর ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © লোগো

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দুর্ঘটনায় আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের অর্থসহায়তা দেয়। এ সহায়তার জন্য আবেদন করতে হবে শিক্ষার্থীদের। নভেম্বর-ডিসেম্বর প্রান্তের আবেদন শুরু হয়েছে। এই অনুদান পেতে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ রবিবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক চিঠি থেকে এসব তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান দেয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আহত, অসচ্ছল ও চিকিৎসাধীন মেধাবী ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা এ অনুদান পান।

চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থী ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের (https://www.eservice.pmeat.gov.bd/medical/)- এ লিংকে আবেদন করতে হবে। দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থী নির্ধারিত লিংক ব্যবহার করে অনলাইনে তার চিকিৎসা মেয়াদে একবার চিকিৎসা অনুদানের জন্য আবেদন করতে পারবেন এবং দুর্ঘটনায় গুরুতর আহত ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা এক বছরের মধ্যে হতে হবে।

চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতালের চিকিৎসক, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়ন করা শিক্ষার্থীর চিকিৎসা সনদ, চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট ও নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়ন অনলাইনে আপলোড করতে হবে।

শিক্ষার্থী কর্তৃক অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থী বা পিতা-মাতার নিজ ব্যাংক হিসাব নম্বর ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং ব্যাংক হিসাবের প্রমাণ হিসেবে চেকের পাতা, ব্যাংক এস্টেটমেন্টের তথ্য আবশ্যিকভাবে অনলাইনে আপলোড করতে হবে। শিক্ষার্থী বা পিতা-মাতার ব্যাংক হিসাব নম্বর ব্যতীত অন্য কারও ব্যাংক হিসাব নম্বর বিবেচনায় নেয়া হবে না, তবে পিতা ও মাতা উভয়ের মৃত্যু, অবর্তমানে আইনগত অভিভাবকের ব্যাংক হিসাব নম্বর এ ক্ষেত্রে উল্লেখ করা যাবে।

ই-চিকিৎসা অনুদান ব্যবহার নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণির দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের ২০২৫-২৬ অর্থবছরের নভেম্বর-ডিসেম্বর প্রান্তে আবেদন আগামী ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9