শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৩ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৬:১৬ PM
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার চেয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে আইনি নোটিশ দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৬ অক্টোবরে জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় বিবাদীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকেও এই আইনি নোটিশ দেয়া হয়েছে। তাছাড়া জনপ্রশাসন সচিব ও নিয়োগ বিজ্ঞপ্তিতে সই করা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও বিবাদী করা হয়েছে।

পিআরএল-এ থাকা মাউশির মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক মো. আবেদ নোমানীর পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী কায়সারউজ্জামান মঙ্গলবার (১৩ অক্টোবর) এই নোটিশ পাঠিয়েছেন। আইনজীবীর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবসহ অন্যান্যদের নোটিশটি পাঠানো হয়েছে।

এর আগে গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিসিএস শিক্ষা ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশির মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ এবং প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।

সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল ও ড. কাজী …
  • ২৬ আগস্ট ২০২৬
লক্ষ্মীপুরে যথাযথ মর্যাদায় ঈদ এ মিলাদুন্নবী (সা.) পালিত
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬৯ কিলোমিটারের জশন…
  • ২৬ আগস্ট ২০২৬
ভারতের আইআইটিতে ফুল ফান্ডেড পিএইচডি স্কলারশিপ পেলেন বাইজীদ …
  • ২৬ আগস্ট ২০২৬
গ্রেপ্তারের পর কারাগারে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতা
  • ২৬ আগস্ট ২০২৬
বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির…
  • ২৬ আগস্ট ২০২৬