বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে সভায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়

১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০৫:৫১ PM
লোগো

লোগো © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির রিট নিয়ে আলোচনা করতে সভায় বসেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ সভা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), যুগ্মসচিব (মাধ্যমিক-২) উপসচিব (মাধ্যমিক-২) এবং আইন শাখার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'আমরা এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি শুরু করতে চেয়েছিলাম। এটি একটি পাইলটিং প্রজেক্ট ছিল। পাইলটিং সফল হলে পরবর্তীতে ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় নেওয়ার পরিকল্পনা ছিল। তবে তার আগেই রিট করা হয়েছে। আদালত রুল জারি করেছে। এখন রুলের জবাব দিতে হবে।'

ওই কর্মকর্তা আরও বলেন, 'এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি নীতিমালার কয়েকটি ধারার নিয়ে আদালত জানতে চেয়েছে। আমরা কীভাবে এর জবাব দেব, বা রুলের বিষয়ে কি ব্যাখ্যা দেব, মূলত এটি সভায় আলোচনা করা হবে। এছাড়া সভায় সর্বজনীন বদলির বিষয়টি নিয়েও আলোচনা করা হবে।

গত ১০ আগস্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে বৈষম্যের প্রশ্ন তুলে একটি রিট পিটিশনের ওপর রুল জারি করেন হাইকোর্ট। 

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (স্কুল, কলেজ) ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

একই সঙ্গে, ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের আগে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নিয়োগ দেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি/নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই চকরিয়ায় প্রকাশ্যে ব্যবসায…
  • ১৭ জুলাই ২০২৬
বাঁচানো গেল না জবি ছাত্রদল নেতা নিক্সনের স্ত্রীকে, বাঁচেনি …
  • ১৭ জুলাই ২০২৬
ছুরিকাঘাতে আহত এইচএসসি পরীক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস…
  • ১৭ জুলাই ২০২৬
ক্যাম্পাসে ফেরার পথে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি ছাত্রী
  • ১৭ জুলাই ২০২৬
সাতকানিয়ায় বন্যা পরবর্তী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করল…
  • ১৭ জুলাই ২০২৬
ব্যবসায়ীর বাড়িতে দেড় ঘণ্টার ডাকাতি, ১০ লাখ টাকা ও ৩০ ভরি স্…
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence