শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে

২৯ জুলাই ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
মাউশির লোগো

মাউশির লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জুলাই মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের বাজেট শাখার অনুমোদন শেষে এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো. জহির উদ্দিন। তিনি বলেন, জুলাই মাসের বেতন দ্রুত দিতে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে মাউশির প্রশাসন শাখা থেকে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

ইএমআইএস সেল সূত্র জানিয়েছে, জুলাই মাসে প্রথম ধাপে ৩ লাখ ৭৮ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ২ লাখ ৯১ হাজার ৫১৮ জন ও কলেজের ৮৭ হাজার ৩৮৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। 

কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন পেতে পারেন, এমন প্রশ্নের জবাবে জহির উদ্দিন বলেন, মন্ত্রণালয় থেকে বেতনের প্রস্তাব যথাসময়ে অনুমোদন হলে শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের চার তারিখে তাদের এমপিওর অর্থ ইএফটিতে পাবেন।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীরা মে মাসের বেতন-ভাতা পেয়েছেন। তারা জুন মাসের বেতন পেয়েছেন ১৫ জুলাইয়ের পর। এ অবস্থায় জুলাইয়ের বেতন কবে পাবেন সেই দুশ্চিন্তায় রয়েছেন পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারী।

বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হলেন যারা
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ খলিফা বিশ্ববিদ্যালয়ে,…
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বেশি মন্ত্রী চট্টগ্রাম বিভাগে, সবচেয়ে কম সিলেটে
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির মন্ত্রিসভার ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর তালিকা দেখে নিন
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষার দুই মন্ত্রণালয় সামলাবেন মিলন ও ববি হাজ্জাজ
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
আনোয়ারায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ১৭ ফেব্রুয়ারি ২০২৬
X
APPLY
NOW!