প্রাথমিকের ৩ শ্রেণির বইয়ের দরপত্র আহ্বান এনসিটিবির

০২ জুন ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০৮:৩৭ PM
এনসিটিবির লোগো

এনসিটিবির লোগো © সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষের (২০২৫ উৎপাদনবর্ষ) প্রাথমিক স্তরের ১ম, ২য় ও ৩য় শ্রেণির ৯৮টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ সংক্রান্ত দরপত্র আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ২৯ মে এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকল দরপত্রদাতাদের অবহিত করা হচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ই-জিপি পোর্টাল (www.eprocure.gov.bd) এর মাধ্যমে নিম্নলিখিত দরপত্রগুলি প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর (প্রাথমিক স্তর) পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহ। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে বিতরণ করা হবে।

গত ২৯ মে দরপত্র প্রকাশ করা হয়েছে, আর আগামী ২৩ জুন দুপুর ২টায় দরপত্র আহ্বান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়াও টেন্ডার ডকুমেন্ট বিক্রয়ের শেষ সময় ২ জুন ২০২৫। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী দরপত্রদাতারা দরপত্রের বিস্তারিত তথ্য পেতে www.eprocure.gov.bd ওয়েবসাইটটি দেখতে পারেন। এটি একটি অনলাইন দরপত্র যেখানে জাতীয় ই-জিপি পোর্টালে শুধুমাত্র ই-টেন্ডার গ্রহণ করা হবে এবং কোনও অফলাইন/হার্ড কপি গ্রহণ করা হবে না। ই-টেন্ডার জমা দেওয়ার জন্য, আপনাকে www.eprocure.gov.bd ওয়েব পোর্টালটি দেখতে অনুরোধ করা হচ্ছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9