পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

১৯ মে ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:০৭ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২০, ২১ ও ২৩ মে এ পরীক্ষা হওয়ার কথা ছিল।

সোমবার (১৯ মে) পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক প্রফেসর খন্দকার মাহফুজুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ২০২৩ সালের ২১ এবং ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির অডিটর পদে আগামী ২০ মে ও অফিস সহায়ক পদে আগামী ২১ মে তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী-কাম-ক্যাশিয়ার, রেকর্ড কিপার, স্টোর কিপার, ফটোকপি অপারেটর, গাড়ী চালক ও নিরাপত্তা প্রহরী পদে আগামী ২৩ অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।’

এতে আরও বলা হয়, ‘স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের http://dia.gov.bd ওয়েব সাইটে এবং প্রার্থীদের স্ব-স্ব মোবাইল ফোন নম্বরে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এস.এম.এস এর মাধ্যমে জানানো হবে।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬