সরকারি হলো আরও তিন স্কুল

১৯ মে ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৪:৫৬ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের আরও তিনটি বেসরকারি স্কুলকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দুই মাসে ৮টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হল। সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

সরকারি হওয়া স্কুল তিনিটি হলো- খুলনার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ঈস্টার্ণ মাধ্যমিক বিদ্যালয় ও নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ. এম. সি. আদর্শ বিদ্যালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘‘প্রচলিত বিধি-বিধানের আলোকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।“

এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয়, মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950