উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি

১৯ মে ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৯:২৩ AM
বাংলাদেশ সরকারের সচিবালয়

বাংলাদেশ সরকারের সচিবালয় © সম্পাদিত

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এ কমিটি উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব-স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেওয়া হবে। এ জন্য প্রাপ্ত আবেদনপত্রসমূহের মধ্যে হতে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হলো।

কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের  উপদেষ্টা। আর সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

কমিটির কার্যপরিধি
১. ভাইস চ্যান্সেলর নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা।

২. জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা এবং

৩. বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্যে হতে একজনকে মনোনয়নের নিমিত্তে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উক্ত কমিটি উপাচার্যের অনুরুপ উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবে। এ প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

একাডেমিক গবেষণা সহজ করার ৮টি শক্তিশালী এআই টুল
  • ০৯ জুন ২০২৬
সরকারের ৮ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে রদবদল
  • ০৯ জুন ২০২৬
১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা স…
  • ০৯ জুন ২০২৬
বেরোবিতে পদোন্নতির দাবিতে কর্মকর্তাদের আন্দোলন
  • ০৯ জুন ২০২৬
বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০টি আইকনিক জার্সি
  • ০৯ জুন ২০২৬
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডাচ তারকা ডিফেন্ডার
  • ০৯ জুন ২০২৬