সর্বজনীন বদলি হতে পারে, তবে...

১২ মে ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৬:৩৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসতে চায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তবে আইনি জটিলতা তৈরির শঙ্কা থাকায় এখনই এ পথে হাঠবে না মন্ত্রণালয়। এজন্য প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর পথে হাটছেন কর্মকর্তারা।

জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-২) মো: মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলি চলতি বছরের অক্টোবর থেকে চালু করা হবে। এজন্য জুনের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে। পরবর্তীতে সব ইনডেক্সধারীদের বদলির আওতায় আনা যায় কি না সে বিষয়ে চিন্তাভাবনা আলোচনা করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এনটিআরসিএর সুপারিশের বাইরে যারা নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশ নিজ জেলা অথবা পাশের জেলায় চাকরি করছেন। বিজ্ঞপ্তি দেখে নিজেদের পছন্দ অনুযায়ী আবেদন করে কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বদলির আওতায় আনা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে। সেজন্য আপাতত তাদের বদলির বাইরে রাখা হয়েছে। 

তাদের মতে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগপ্রাপ্তরা মেধাতালিকা অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ পেয়েছেন। তাদের কারো বাড়ি বরিশাল, সুপারিশ পেয়েছেন বগুড়ায়। অল্প বেতনসহ নানা কারণে তাদের বদলি জরুরি। এজন্য এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের বদলির কার্যক্রম শুরুর পর ইনডেক্সধারী সব শিক্ষককে বদলির আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনায় কি সিদ্ধান্ত হবে সেটি আগাম বলা সম্ভব নয়। তবে মামলাসহ অন্যান্য জটিলতা এরিয়ে তাদের বদলির সুযোগ দেওয়া সম্ভব হলে আমরা সেটি করবো।’

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9