মৃত শিক্ষককে অধ্যক্ষ বানালো শিক্ষা মন্ত্রণালয়

০৮ এপ্রিল ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২৩ PM
লোগো

লোগো © ফাইল ছবি

দুই বছর আগে মারা যাওয়া অধ্যাপককে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। পদায়কৃতদের মোহাম্মদ জামাল উদ্দীন নামে একজন মৃত অধ্যাপককে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার তিনটি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ছিলেন মোহাম্মদ জামাল উদ্দীন। 

মৃত্যুর বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মো. নাসির উদ্দিন। তিনি বলেন, মো. জামাল উদ্দীন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি ২০২৩ সালের ১২ এপ্রিল মৃত্যুবরণ করেন।

প্রসঙ্গত, অধ্যাপক জামাল উদ্দীনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার (অবন্তিকা আত্মহত্যা করে) পিতা ছিলেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬