একদিনে ইউজিসি চেয়ারম্যান, পাঁচ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
একদিনে ইউজিসি চেয়ারম্যান, পাঁচ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

একদিনে ইউজিসি চেয়ারম্যান, পাঁচ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ © সম্পাদিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ (ইউজিসি) একদিনে পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।  বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক ছয়টি প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়েটির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অধ্যাপক নকীব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০০৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। গবেষণায় তার প্রধান আগ্রহের বিষয় হলো সুপার কন্ডাকটিভিটি এবং কম্পিউটেশনাল ফিজিক্স।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ড. মোহাম্মদ কামরুল আহসানকে সাময়িকভাবে এ পদে নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন: উপাচার্য হিসেবে কেমব্রিজের অ্যালামনাই পেল দুই বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ের (শেকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে খুলনা প্রকৌল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহাম্মদ মাছুদ। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক মোহাম্মদ মাছুদের নিয়োগের প্রজ্ঞাপনে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল (বিশ্ববিদ্যালয়) শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম।

একইদিনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। তার নিয়োগের প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোছা. রোখছানা বেগম।

আরও পড়ুন: ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির সাবেক উপাচার্য ড. এস এম এ ফায়েজ

ইউজিসির চেয়ারম্যান নিয়োগ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজ (সৈয়দ মুহাম্মদ আবদুল ফায়েজ)। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানায়। 

সূত্র জানিয়েছে, অধ্যাপক ফায়েজকে ইউজিসির চেয়ারম্যান নিয়োগ দিতে গত ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব প্রধান উপদেস্টার কাছে পাঠানো হয়। গতকাল বুধবার রাতে এ সংক্রান্ত পাঠানো নোটে অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। আজ তিন শর্তে তাঁর নিয়োগ আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

ইয়াবাসহ গ্রেফতারের পর পদ হারালেন ছাত্রদল নেতা
  • ০৪ মে ২০২৬
‘গার্লফ্রেন্ড কালচার’ নিয়ে বিব্রত বিসিসিআই
  • ০৪ মে ২০২৬
গবেষণায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে নোবিপ্রবি
  • ০৪ মে ২০২৬
১০০–১৪০% বেতন বৃদ্ধির সুপারিশ ছিল পে কমিশনের, পর্যালোচনায় ন…
  • ০৪ মে ২০২৬
গ্রামের বাড়িতে লিমনের লাশ, মাগরিবের পর শেষ বিদায়
  • ০৪ মে ২০২৬
ইসলামী ব্যাংকের ২ রেমিট্যান্স গ্রাহক পেলেন গিয়ার বাই-সাইকেল
  • ০৪ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9